বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫০টিরও বেশি দেশের রাজধানী বলে দিচ্ছে ১৭ মাসের এই শিশু (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ছোটবেলায় স্কুলে ভূগোলের ক্লাসে অনেকেরই ভয় থাকত। এই বুঝি টিচার অমুক দেশের রাজধানীর নাম জিজ্ঞেস করেন, তমুক শহর কোন দেশে অবস্থিত তা জিজ্ঞেস করেন। শুধু ছোটবেলা কেন, অনেক বড় বয়স পর্যন্ত সেই ভীতি পিছু তাড়া করত। পড়াশোনার পাঠ চুকিয়ে অনেকেই নিস্তার পেয়েছেন ভূগোলের ‘করাল’ দৃষ্টি থেকে। কিন্তু ভাবুন তো, এক দুধের শিশু চোখের নিমেষে অনর্গল বলে দিচ্ছে একের পর এক দেশের রাজধানীর নাম। অনেকে বুড়ো বয়সেও হোঁচট খান। সেখানে এক ১৭ মাসের শিশু যা করছে তা দেখলে সবাই লজ্জা পেয়ে যাবেন।

অনভ জয়াকর নামে এমনই এক ১৭ মাসের শিশুর কীর্তি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই শিশু চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, ইরান, এমনকী জর্ডানের মতো দেশেরও রাজধানী হাসির ছলে বলে দিচ্ছে। সবে বুলি ফুটছে, তাতেই আধো আধো ভাবে অবলীলায় এমন শক্ত শক্ত নাম বলে দিচ্ছে সে।

ইতিমধ্যেই ফেসবুকে এই ভিডিওটি ৬৫ হাজার ভিউ ছাড়িয়েছে। ৭৭৩টি শেয়ার ও ১৩০০ লাইক পড়েছে। সঙ্গের ভিডিওটি দেখুন আর আপনিও আওড়ান রাজধানীগুলির নাম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ