বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রণবীরে আগ্রহী সারা

news-image

 

বিনোদন ডেস্ক : খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। শোনা যাচ্ছে, করন জোহরের একটি সিনেমায় অভিষেক হচ্ছে সারার।

এর আগে শোনা গিয়েছিল, গুল্লি বয় সিনেমায় রণবীর সিংয়ের নায়িকা হিসেবে সারাকে নিতে চেয়েছিলেন নির্মাতা জয়া আখতার। কিন্তু এই সিনেমাটিতে এখন আলিয়া ভাট অভিনয় করবেন।

সারার অভিষেক নিয়ে অনেক জল ঘোলা হলেও শেষ পর্যন্ত সাইফ আলী খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, করন জোহরের সিনেমাতেই শেষ পর্যন্ত অভিষেক হচ্ছে সারার। কিন্তু অন্য কোনো নায়কের চেয়ে নাকি রণবীর সিংয়ের সঙ্গে অভিনয়ে বেশি আগ্রহী সারা। এ অভিনেতার অভিষেকের পর থেকেই তার ভক্ত সাইফ কন্যা।

একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সারা আলী খান চান রণবীর সিংয়ের সঙ্গে তার অভিষেক হোক। তিনি রণবীরের ভক্ত এবং মনে করেন পর্দায় তাদের দুজনকে বেশ মানাবে। তার প্রথম সিনেমা দেখার পর থেকেই তিনি এ অভিনেতার ভক্ত। কিন্তু করন জোহরের সিনেমার মাধ্যমে তার অভিষেক হচ্ছে। রণবীর সিংয়ের সঙ্গে অভিষেক হতে হলে সারাকে যশ রাজ ফিল্মসের সিনেমায় অভিনয় করতে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ