বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহায্য চাইতে অমিতাভের বাড়ির প্রাচীর টপকালো ভক্ত

news-image

 

বিনোদন ডেস্ক : তারকাদের ঘিরে ভক্তদের পাগলামির শেষ নেই। প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করার জন্য অনেক কিছুই করেন তারা। এবার জনপ্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ির প্রাচীর টপকালো এক ভক্ত।

১৯ বছর বয়সি রহমান খান নামের এই ভক্তের বাড়ি ভারতের উত্তর প্রদেশ। বোনের চিকিৎসার জন্য সাহায্য চাইতেন অমিতাভের বাড়ির সীমানার উঁচু প্রাচীর টপকান তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রহমান খান প্রথমে বাড়ির নিরাপত্তা রক্ষীদের অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ জানান। এতে ব্যর্থ হলে বাড়ির প্রাচীর টপকান রহমান খান এবং অমিতজি বলে চিৎকার করতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত বিগ বি’র সঙ্গে তার দেখা হয়নি। নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে সরাসরি জুহু পুলিশ স্টেশনে নিয়ে যায়।

পুলিশ তাকে প্রাচীর টপকানোর কারণ জিজ্ঞেস করলে জানা যায়, তিনি শুনেছেন অমিতাভ বচ্চন সবাইকে সাহায্য করেন তাই বাড়িতে অসুস্থ বোনের চিকিৎসার অর্থ সাহায্য চাইতে তিনি বিগ বি’র সঙ্গে দেখা করতে চান।

রহমান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪৪৭ ধারায় অভিযোগ দায়ের করেছে জুহু পুলিশ। সিনিয়র ইন্সপেক্টর গোসালকার নিশ্চিত করেছেন, ওই ভক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যদিও তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তার পদ্ধতিটি ভুল ছিল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ