,

বৈশাখে আসছে ‘অহংকার’

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খানের নতুন সিনেমা ‘অহংকার’। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা ও শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন শাহাদৎ হোসেন লিটন। এরমধ্যে এ ছবির সব কাজ শেষ করেছেন শাকিব।

পহেলা বৈশাখে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানিয়েছেন পরিচালক লিটন। তিনি বলেন, ছবির সব সিকোয়েন্সের পাশাপাশি ডাবিংও শেষ করেছেন শাকিব খান। কয়েকটি গানের কাজ এই দুই-তিনদিনের মধ্যে শেষ করব। তারপর ছবিটি সেন্সরে জমা দিব। আশা করি ছবিটি পহেলা বৈশাখে দর্শকরা দেখতে পারবেন।

‘অহংকার’ ছবির কাহিনী লিখেছেন আবদুল মাবুদ কাওসার। তুষার কথাচিত্রের ব্যানারে এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নতুন, আফজাল শরীফ প্রমুখ।

এদিকে আসছে ১৬ই মার্চ থেকে কলকাতায় নতুন একটি ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শাকিবের বিপরীতে দেখা যাবে নুসরাত জাহান ও সায়ন্তিকাকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড