দাদি হলেন মাহি!
বিনোদন ডেস্ক : দাদি হলেন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি। এমন সংবাদ তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে। মাহি তার ফেসবুকে লিখেছেন, ‘ইয়া আমি কিন্তু দাদি, আলহামদুলিল্লাহ।’ স্ট্যাটাসে মাহি তার সদ্য জন্ম নেওয়া নাতির ছবিও পোস্ট করেছেন।
এমন খবরে ফেসবুক বন্ধু ও ভক্ত-অনুরাগীরা মাহিকে শুভকামনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘শুভকামনা দাদি এবং নাতি’। আবার কেউ কেউ মিষ্টিও খেতে চেয়েছেন।
উল্লেখ্য, গত বছর ২৪ই মে সিলেটের কদমতলীর সন্তান মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের আগ্রহে মাহি এবং অপুর বিয়ে হয়।











