,

রামগোপালের ‘অশ্লীল’ টুইটের জবাব দিলেন সানি

news-image

বিনোদন ডেস্ক : রামগোপাল ভার্মার ‘অশ্লীল’ টুইটের জবাব দিলেন সানি লিওন। আন্তর্জাতিক নারী দিবসের দিন সানি লিওনকে উল্লেখ করে একাধিক বিতর্কিত টুইট করে সমালোচনার মুখে পড়েন পরিচালক রামগোপাল। বেশিরভাগ নেটিজেনরাই রামগোপালের সানি লিওনকে নিয়ে নারী দিবসের দিন অশ্লীল টুইটের সমালোচনা করেছেন। এবার সেই টুইট প্রসঙ্গে মুখ খুললেন সানি লিওন স্বয়ং।

রামগোপাল নারী দিবসের দিন তার টুইটে লিখেছিলেন, ‘আজ সারা দুনিয়া যখন নারী দিবস পালনে মগ্ন, তখন তিনি ‘হ্যাপি মেনস ডে’ পালন করছেন। তিনি আরও বলেন, দুনিয়ায় কোনও মেনস ডে নেই কারণ, বছরের ৩৬৪ দিনই তাদের দিন। তারাই মহিলাদের একটা দিন দিয়েছেন। তারপর টুইট করেন, আমি প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বলছি প্রত্যেক পুরুষকে তারা সেভাবেই সবসময় খুশি করুক, যেমন ভাবে সানি লিওন করেন’।

তারপরই নেটিজেনদের পাল্টা তোপ শুরু হয়। এরপর সানি টুইটারে তার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি কারও নাম না করে বলেন, প্রত্যেকের উচিৎ নিজেদের মানসিকতার পরিবর্তন করা। পরিবর্তন তখনই আসা সম্ভব যখন আমরা একযোগে ভাবনায় পরিবর্তন আনব। প্রত্যেকের উচিৎ ভাবনা-চিন্তা করে শব্দ চয়ন করা। সানির ভিডিওর এই বক্তব্য থেকে একটা বিষয় পরিস্কার তিনি রামগোপালকে তার ভাবনার জন্যে একহাত নিয়েছেন।

রামগোপালের এই বিতর্কিত টুইটের পর তার বিরুদ্ধে সমাজকর্মী বিশাখা মেমব্রে একটি মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড