,

ময়নামতিকে বিভাগ করা হলে কুমিল্লার জনগণ মানবে না : মোশাররফ হোসেন

news-image

ময়নামতিকে বিভাগ করা হলে কুমিল্লার জনগণ তা মানবে না বলে সরকারকে হুশিয়ার করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রয়োজনে স্থানীয় জনগণ এর বিরুদ্ধে রাস্তায় নামবে।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটি আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে ময়নামতিকে বাদ দিয়ে কুমিল্লার নামেই বিভাগ করা হবে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
খন্দকার মোশাররফ বলেন, যদি নাম পরিবর্তন করা হয়, মনে রাখবেন আপনারাই শেষ সরকার নন। আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে তারা ওই নাম পরিবর্তন করে কুমিল্লা নামেই বিভাগের নামকরণ করবে।
বিএনপির এই নেতা বলেন, কুমিল্লা একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এ জেলার সঙ্গে বহু ইতিহাস ঐতিহ্য জড়িত। যারা কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন করতে চান, তারা আসলে জনগণকে বিভ্রান্ত করছেন। পাকিস্তান আমলে বৃহত্তর কুমিল্লার লোকজন শিক্ষা, সংস্কৃতিতে গুরুত্ববহ অবদান রেখেছেন। আজকের বাংলাদেশেও এখানকার লোকের সেসব ক্ষেত্রে অবদান রেখে চলেছে। সুতরাং কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করতে হবে।
‘ময়নামতি’ কুমিল্লার বরুড়া উপজেলার একটি ইউনিয়নের নাম জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, বিভাগের নাম তো ইউনিয়নের নামে হতে পারে না। সরকার অযৌক্তিকভাবে ময়নামতি নামে বিভাগ করতে চাচ্ছে। যা ওই এলাকার মানুষের মনে ক্ষোভের সঞ্চার করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতিনির্ধারক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে