সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ তীরে এ কোন প্রাণী!

news-image

অনলাইন ডেস্ক : সাগরের তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির এক প্রাণী। একেবারে ডাঙায় অবস্থান নিয়েছে ওই প্রাণী। তবে ওই প্রাণীর দেহে প্রাণ নেই। নিথর দেহটি পড়ে আছে সৈকতে।

ওই নিথর দেহের পাশেও যেতে ভয় পাচ্ছে মানুষ! স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি বিশাল আকৃতির তিমি!

যুক্তরাজ্যের দক্ষিণে ডেভনে সমুদ্রসৈকতে দেখা মিলেছে ওই মৃত প্রাণীর। ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি স্টার জানিয়েছে, স্থানীয় সময় গতকাল প্রাণীটিকে তীরের বড় বড় পাথরের ওপর পড়ে থাকতে দেখা যায়। এটি একটি দোতলা বাসের মতো লম্বা ছিল, অর্থাৎ প্রায় ৩৫ ফুট লম্বা।

হার্টল্যান্ড কোয়েই নামে একটি হোটেলের সামনেই পড়ে আছে ওই প্রাণী। হোটেলের ব্যবস্থাপক সারা স্ট্যাফোর্ড জানিয়েছেন, বিষয়টি সরকারকে জানানো হয়েছে।

মানুষকে মৃত ওই প্রাণীর কাছে যেতে নিষেধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই দেহ থেকে বিভিন্ন রোগজীবাণু ছড়াতে পারে বলে আশঙ্কা তাদের।

সাগরে উদ্ধারকর্মী হিসেবে কাজ করেন চেরিল ফান ডায়েরডেন। তিনি বলেন, ‘তিমি অনেক জীবাণু বহন করে। আর তা মানুষের দেহে ছড়াতে পারে। তাই কাছাকাছি না যাওয়াই ভালো।’ তিনি আরো বলেন, ‘ওই প্রাণীর দেহ থেকে কোনো অংশ কেটে নেওয়াও অপরাধ।’ দ্য ডেইলি স্টার

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী