বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কটুক্তির জবাব দিলেন সানি লিওন

news-image

 

বিনোদন ডেস্ক : গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বলিউড সেনসেশন সানি লিওনকে কটুক্তি করে টুইট করেছিলেন নির্মাতা রাম গোপাল ভার্মা। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন এ নির্মাতা। এবার বিষয়টির জবাব দিয়েছেন সানি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাম গোপাল ভার্মা লিখেছিলেন, ‘আমি চাই পৃথিবীর সব নারীরা পুরুষদের তেমন আনন্দ দিক যেমনটা সানি লিওন দেন।’

এই টুইটটি করার পর থেকেই তোপের মুখে পড়েন নির্মাতা রাম গোপাল ভার্মা। শুধু তাই নয় এ জন্য তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। এছাড়া ফিল্ম সেটিং অ্যান্ড অ্যালাইড মজদুর ইউনিয়ন জানিয়েছে তারা এ নির্মাতাকে মুম্বাইয়ে কোনো শুটিং করতে দেবেন না।

ভার্মার এই টুইটের জবাবে এ নির্মাতার নাম উল্লেখ না করে টুইটারে একটি ছোট ভিডিওতে সানি বলেন, ‘আমি সব খবর পড়েছি। আমার বিশ্বাস পরিবর্তন তখনই আসবে যখন আমাদের কণ্ঠ এক হবে। সুতরাং ভেবে চিন্তে কথা বলুন।’

শাহরুখ খান অভিনীত রইস সিনেমায় সর্বশেষ দেখা গেছে সানি লিওনকে। এতে একটি আইটেম গানে নেচেছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। এছাড়া নূর, বাদশাহো সিনেমায় দেখা যাবে সানিকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ