,

প্রেমে মজেছেন রিয়াজ-প্রভা!

news-image

বিনোদন প্রতিবেদক : বড় পর্দায় খুব বেশি দেখা যায় না জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মায়া’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

নাটকটি রচনা করেছেন শিমুল শিশির। গত ৪ মার্চ থেকে কক্সবারে শুটিং শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন পরিচালক মিনহাজুল ইসলাম।

এ প্রসঙ্গে মিনহাজুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘‘মায়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন প্রভা। এতে প্রভা ও রিয়াজ ভাইয়ের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। একটা সময় প্রভার পরিবার জানতে পেরে প্রভাকে অন্যত্র নিয়ে গিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেয়। দীর্ঘ বিশ বছর পর প্রভা তার স্বামীকে নিয়ে কক্সবাজার আসেন। এমন সময় রিয়াজের সঙ্গে প্রভার দেখা হয়। এভাবেই এর গল্প এগিয়ে গেছে।’’

বেসরকারি দীপ্ত টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। তবে কবে নাগাদ প্রচার শুরু হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন নির্মাতা। ছয় পর্বের এ ধারাবাহিক নাটকটি প্রযোজনা করছেন জান্নাতুল টুম্পা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড