বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপাশার বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ !

news-image

বিনোদন ডেস্ক : লন্ডনের ফ্যাশন হাউজের এক ম্যানেজারকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর বিরুদ্ধে। তিনি হলেন, ইন্ডিয়া-পাকিস্তান-লন্ডন ফ্যাশন শো এর মুখ্য আয়োজক গুরবানি কউরের ম্যানেজার সানা কাপুর। তবে নিগৃহীত ব্যক্তি এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তাকে কিভাবে নিগৃহ করা হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি লন্ডনের একটি ফ্যাশন শোয়ের র‌্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশা বসুর। কিন্তু শেষ মুহূর্তে তিনি র‌্যাম্পে যেতে অস্বীকার করেন। তাতে ক্ষতির সম্মুখীন হন আয়োজকরা।

মুখ্য আয়োজক গুরবানি কউর ভারতীয় গণমাধ্যমকে বলেন, সানার হাতে বিপাশার নখের আঁচড়ের দাগ দেখা গেছে। সানা সেটা আমাদের দেখিয়েছে। তখন সে কাঁদছিল। আমি শকড। এই ধরনের মানুষদের মনুষ্যত্ব বলে কি কিছু নেই?

বিপাশার এমন ব্যবহারের কারণে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে।

তাদের অভিযোগ, বিপাশা তার স্বামী করণকে লন্ডন দেখাতে চেয়েছিলেন এবং শো-এর কর্মকর্তাদের খরচে বেড়াতে যেতে চেয়েছিলেন। এতে রাজি না হওয়ায় বাঁধে গণ্ডগোল।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিপাশা লিখেছেন, ‘এত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করার পর কোনো এক নারী আমার ওয়ার্ক এথিক্স নিয়ে কথা বলছেন। সংবাদমাধ্যমের একটা অংশ আবার তাকে প্রাধান্যও দিচ্ছে!’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ