,

আর্নল্ড শোয়ার্জেনেগারের প্রেমে ডোনাল্ড ট্রাম্প

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারের প্রেমে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান এ অভিনেতা।

‘অ্যাপ্রেন্টাইস’ শিরোনামের একটি শো উপস্থাপন করতেন আর্নল্ড শোয়ার্জেনেগার। গত সপ্তাহে তিনি শোটি আর না করার সিদ্ধান্ত নেন। এরপর এক টুইটে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আর্নল্ড শোয়ার্জেনেগার স্বেচ্ছ্বায় ‘অ্যাপ্রেন্টাইস’ ছাড়েননি, খারাপ রেটিংয়ের জন্য তাকে বাদ দেওয়া হয়েছে, তবে আমার দ্বারা নয়। দুঃখের বিষয় শোটি শেষ হয়ে গেল।’

এই টুইটের পরিপ্রেক্ষিতেই ‘দ্য মাইকেল স্মেরকোনিশ’ শোয়ের সঞ্চালক শোয়ার্জেনেগারকে প্রশ্ন করেন, ট্রাম্প তার প্রতি এতটা আসক্ত কেন?

জবাবে ‘টার্মিনেটর’ সিনেমা খ্যাত এই অভিনেতা মজা করে বলেন, ‘মনে হয় তিনি (ট্রাম্প) আমার প্রেমে পড়েছেন।’ এ অভিনেতা হাসতে হাসতে বলেন, ‘সত্যিই আমার এমনটা মনে হয়।’

ক্যালিফোর্নিয়ার সাবেক রিপাবলিকান গভর্নরকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে অনুরোধ করা হয়। কিন্তু তিনি এ সম্পর্কে কোনো কথা বলেননি। এ ছাড়া শোতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শোয়ার্জেনেগার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড