রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চড়া দামে বিক্রি হলো শাহরুখ-আনুশকার ছবি

news-image

শাহরুখ খান এবং আনুশকা শর্মা ইমতিয়াজ আলির আসন্ন ছবিতে অভিনয় করেছেন। ছবির আনুষ্ঠানিক নাম এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু এর আগেই ছবিটির স্বত্ব চড়া দামে বিক্রি হলো। ১২৫ কোটি রুপিতে স্বত্ব কিনে নিলো বলিউডের এনএইচ স্টুডিও।

শাহরুখ খান এবং আনুশকা শর্মার ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

দেশ ও বিদেশে ডিস্ট্রিবিউটর পেল শাহরুখ খান-ইমতিয়াজ আলির প্রথম যৌথ প্রযোজনার ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র মতে, ছবিটির প্রচার স্বত্ব এনএইচ স্টুডিও- এর কাছে বিক্রি করা হয়েছে । ছবিটির নাম প্রাথমিকভাবে ‘দ্য রিং’ রাখা হলেও এটি এখনও চূড়ান্ত করা হয়নি।

এ প্রসঙ্গে এনএইচ স্টুডিওর নরেন্দ্র হিরাওয়াত বলেন, ‘শাহরুখ আনুশকার নতুন এ ছবির প্রচার স্বত্ব আমরা কিনে নিয়েছি। সারা ভারত জুড়ে এটি প্রচারের একমাত্র অধিকার আমাদের হাতেই থাকবে।’

যখনই জুটি হিসেবে পর্দায় এসেছেন শাহরুখ-আনুশকা, এই জুটির ম্যাজিক ছবিকে অন্যতম হিট করে তুলেছে। ‘দ্য রিং’-এ একজন ট্যুরিস্ট গাইড হিসেবে দেখা যাবে শাহরুখকে। আধুনিক সময়ের প্রেমের গল্প নিয়ে এ ছবির কাহিনী। এই বছর ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।