,

মৌসুমীর সঙ্গে আমার বোঝাবুঝি খুব ভাল : জাহিদ হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : সাড়া জাগানো ‘প্রজাপতি’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী মৌসুমীকে। এরপর বিভিন্ন নাটকেও কাজ করেছেন এই জুটি। তবে প্রথমবার কোন বিজ্ঞাপনে এবার তারা একসঙ্গে কাজ করলেন।

দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে অভিনয় করলেও কখনও বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তারা একসঙ্গে অংশ নিয়েছেন।

জাহিদ হাসান ও অভিনেত্রী মৌসুমী নাফিস রেজা মনির পরিচালনায় এটি একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন কাজ করছেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।

নতুন কাজ নিয়ে সঙ্গে কথা হলো জাহিদ হাসানের। তিনি বলেন, ‘আবারো মৌসুমীর সঙ্গে কাজ করলাম, ভাল লাগছে। ওর সঙ্গে মূলত আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভাল। এজন্য কাজ করতে গিয়ে ভাল লাগে।’

নতুন এ বিজ্ঞাপনের গল্প নিয়ে জাহিদ হাসান আরো বলেন, ‘একেকটি টিভিসির গল্প তো একেকরকম, এখানেও বৈচিত্রতা রয়েছে। ছোট পরিসরের হলেও কাজটি নিয়ে দর্শকদের ভাল লাগবে আশা করছি। বিশেষে মৌসুমী ও আমার দুজনের জুটি নিয়ে।

বিজ্ঞাপনটিতে তাদের সঙ্গে আরও রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। সঙ্গীতায়োজন ও জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯