,

পাকিস্তানে মুক্তি পাবে সোনাক্ষির ‘‌নুর’‌

news-image

বিনোদন ডেস্ক : ‌একদিকে যখন পাকিস্তানে বন্ধ হতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‌‘‌জলি এলএলবি–২’‌, ঠিক অন্যদিকে সোনাক্ষি সিনহা অভিনীত ‘‌নুর’‌ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পাকিস্তানে।

জানা গেছে, পাকিস্তানি লেখিকা শাবা ইমতিয়াজের বই ‘‌করাচি, ইউ আর কিলিং মি’‌ অবলম্বনে পরিচালক সুনীল সিপ্পির ‌ছবি ‘‌নুর’‌ সারা ভারত সহ পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ছবির প্রযোজক ভূসন কুমার এ প্রসঙ্গে বলেন,‌ ‘‌হ্যাঁ, ছবিটি পাকিস্তানেও মুক্তি পাবে। ’‌

এই ছবিতে সাংবাদিক–লেখিকা নুরের জীবনযাত্রাকে বর্ণনা করা হয়েছে। পরিচালক সিপ্পি জানান, ‘‌শাবা ইমতিয়াজের বই থেকে শুধুমাত্র আইডিয়া নেওয়া হয়েছে। চরিত্রগুলিকে মুম্বইয়ের জীবনযাত্রার সঙ্গে মেলানো হয়েছে। এছাড়া আর কোনও মিল খুঁজে পাওয়া যাবেনা। ছবিটি তৈরি করতে ছবির কলাকুশলীরা খুবই পরিশ্রম করেছেন। ’‌

ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সোনাক্ষি সিনহা। তিনি জানান, ‘‌এই ছবিতে অভিনয় করার পরই সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। সাংবাদিকদের কাজ মোটেও খুব সহজ নয়। ‘‌নুর’‌ সেরকমই একজন সাংবাদিক। ’‌

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯