শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এই বয়সে এসব না করলে করব কবে’

news-image

বিনোদন ডেস্ক : ছবিতে নিজের নগ্নতা নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। তার বিস্ফোরক উত্তর, ‘এই বয়সে এসব ছবির দৃশ্যে অভিনয় না করলে করব কবে?’

অবশ্য নগ্ন হওয়াসহ নানা ঘটনা দিয়ে আলোচনায় থাকতে ভালোবাসেন রিচা চাড্ডা। তারই ধারাবাহিকতায় আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে অভিনয়, বিয়েসহ নানা বিষয়ে খোলামেলা জবাব দিয়েছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রিচা জানান, পরিচালক ইরফান খান, ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করতে চাই। তাদের মতো রোম্যান্টিক পরিচালক আর হয় না। মেরিল স্ট্রিপের সঙ্গে দেখা করতে চাই। আরো অনেক প্ল্যান রয়েছে।

বয়ফ্রেন্ড খোঁজাটাও তার প্ল্যানে আছে কিনা? এর জবাবে তিনি বলেন, ‘আজও খুঁজছি। আসলে কোনো নায়কের সঙ্গে প্রেম বা বিয়ে ভাবতেই পারি না। আমাদের সন্তানকে তাহলে কে সামলাবে?’

‘ক্যাবারে’ ছবিতে নিজের নগ্নতা নিয়ে রিচা বলেন, ‘এই বয়সে এসব ছবি না করলে আর কবে করব? কমার্শিয়াল ছবিতে এ রকম সুযোগ বারবার আসে না।’