,

নববর্ষে দুই মিউজিক ভিডিও নিয়ে আসছেন আঁখি আলমগীর

news-image

বিনোদন ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে দুটি নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এর মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। আলাউদ্দিন আলীর সুর ও সঙ্গীতে গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী।

এছাড়া আরও একটি গান নববর্ষের জন্য প্রস্তুত হচ্ছে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করবেন জুয়েল মোর্শেদ। শিগগিরই এ গানটিও রেকর্ড করবেন বলে জানিয়েছেন শিল্পী। আলাউদ্দিন আলীর গানটি বৈশাখের গান।

বৈশাখী আবহে নির্মিতব্য এ গানের ভিডিওর শুটিং হবে ৮ মার্চ। অন্যদিকে জুয়েল মোর্শেদের তৈরি করা গানটি রোমান্টিক ধাঁচের। আগামী সপ্তাহে রেকর্ডিং শেষে এ গানটিরও মিউজিক ভিডিও নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

নতুন দুটি গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘বাংলা নববর্ষের শুরুতে নতুন দুটি গান নিয়ে আসছি। শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। দুটি গানই ভালো করার সর্বোচ্চ চেষ্টা চলছে। কণ্ঠশিল্পী হিসেবে আমিও গায়কী দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে দেয়ার চেষ্টা করব।’

এ দুটি গান ছাড়াও বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ শিল্পী। গতকাল তিনি রাজেন্দ্রপুরে স্টেজ শোতে অংশ নিয়েছেন। আজ রংপুর এবং সপ্তাহজুড়ে ঢাকা-চট্টগ্রামে স্টেজ’ শো নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯