,

জটিলতায় দীপিকার ‘পদ্মাবতী’

news-image

বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনিত ‘পদ্মাবতী’ সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ রাজস্থানে সিনেমাটি মুক্তি দেওয়ার আগে রাজপুত নেতাদের অনুমতি লাগবে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ সিনেমায় ইতিহাস বিকৃত করা হয়েছে। কিছুদিন আগে এমন অভিযোগে সিনেমাটির শুটিং সেটে হামলা চালিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন রাজপুত করনি সেনা। তারপর মাস দুয়েক কেটে গেলেও সমস্যার তেমন কোনো সমাধান হয়নি। বরং রাজপুত সেনাদের অনুমতি না মিললে রাজস্থানে সিনেমাটি প্রদর্শিত হবে না বলে ঘোষণা দিয়েছে রাজস্থান সরকার। গতকাল শনিবার (৪ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়।

রাজস্থান সরকার জানিয়েছে, রাজপুত নেতাদের অনুমতিতেই রাজ্যে মুক্তি পাবে ‘পদ্মাবতী’ সিনেমা। তাই খুব স্বাভাবিকভাবেই সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এখনো এ সিনেমার শুটিং শেষ হয়নি। আপাতত শুটিং বন্ধ রয়েছে। তবে খুব শিগগির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। চলতি বছরের ১৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯