,

OMG! এর ওর কাছে টাকা চেয়ে বেড়াচ্ছেন বনি কাপুর?

news-image

বিনোদন ডেস্ক :তিনি বলিউডের অন্যতম সফল প্রযোজক৷ সেই তিনি কিনা এর ওর কাছে টাকা চেয়ে বেড়াচ্ছেন! তাও মাত্র হাজার দশেক টাকা! বনি কাপুরের থেকে এরকম মেসেজ পেয়ে হকচকিয়ে গিয়েছেন অনেকেই৷ তবে কি তাঁর অবস্থা এতটাই খারাপ যে এর ওর থেকে তাঁকে টাকা চাইতে হচ্ছে?
বলিউডের রাজকীয় লাইফস্টাইলে অনেকেরই আর্থিক অবস্থা খারাপ হয়৷ এমন নমুনা বিরল নয়৷ কিন্তু কাপুর পরিবারের অন্যতম সফল ব্যক্তির এমন দৈন্যদশা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি৷ বিশেষত যাঁর স্ত্রী শ্রীদেবী, তাঁর পরিবারের এরকম অবস্থা কী করে হতে পারে? কন্যা জাহ্নবী ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটদুনিয়ায়৷ সেই বনি কাপুরের কী এমন অবস্থা হল যে, এর ওর কাছে টাকা চাইতে হচ্ছে! জানা যাচ্ছে, এক ব্যক্তির কাছে কিছু টাকা চান বনি কাপুর৷ এমনকী পেটিএমেও সে টাকা পাঠিয়ে দিতে বলেন৷ যে অঙ্কের টাকা তিনি চেয়েছেন তাও বেশ সামান্য৷ এই অঙ্কের টাকা বনি কাপুর চাইতে পারেন ভেবেই অবাক হয়েছিলেন ওই ব্যক্তি৷

তারপরই খোঁজ পড়ে পুরো ঘটনার৷ দেখা যায়, বনি কাপুরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন অন্য কেউ৷ তিনিই একে ওকে মেসেজ করে টাকা চেয়ে পাঠাচ্ছেন৷ যদিও ওই ব্যক্তি টাকা দেননি৷ কিন্তু পুরো বিষয়টি জানানো হয়েছে বনি কাপুরকে৷ যদিও তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯