সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির লোভে চীনে গণহারে বিবাহ বিচ্ছেদ!

news-image

অনলাইন ডেস্ক : চীনের একটি গ্রামে ১৬০টিরও বেশি দম্পতি বেশি ক্ষতিপূরণ পাওয়ার আশায় গণহারে বিবাহ বিচ্ছেদ করছেন৷ জানা গেছে, পূর্ব চিনের প্রত্যন্ত একটি গ্রামে কর্তৃপক্ষ এসব দম্পতির বাড়িঘর ভেঙে ফেলার পর তারা তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে৷

জিয়াংসু প্রদেশের এই গ্রামটির নাম জিয়াংবেই। গ্রামটিকে ভেঙে-চুরে উন্নত আধুনিক প্রযুক্তির এক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চীনা সরকার গ্রামের পুরনো সব স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আর সরকারের এই সিদ্ধান্তের পর দম্পতিরা হিসেব করে দেখেছেন, তারা যদি আলাদা আলাদাভাবে আবেদন করেন তাহলে স্বামী স্ত্রী দুটো আলাদ বাড়ি পেতে পারেন এবং এছাড়া অতিরিক্ত আরও ১৯,০০০ ডলারও পাবেন। এরপর পরই লক্ষ্য করা গেছে, যেসব দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাদের কারও কারও বয়স ৮০ বছরেরও বেশি। গ্রামে এই পরিবারগুলো কয়েক প্রজন্ম ধরে বসবাস করছে।

এখন পুরনো বাড়িঘর ভেঙে নতুন করে তা গড়ে দিচ্ছে স্থানীয় সরকার। এসব বাড়ির আয়তন ২২০ বর্গমিটার। গ্রামের মানুষেরা ক্ষতিপূরণের বিস্তারিত বিবরণ পড়ে দেখা যাচ্ছে যে, এখন তারা স্বামী স্ত্রী যদি আদালতে গিয়ে সংসার ভেঙে দেয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে তারা ৭০ বর্গমিটারের আরো একটি বাড়ি পেতে পারেন। পাশাপাশি মিলবে নগদ কিছু অর্থও।

এই সব কারণেই সেখানে বিবাহ বিচ্ছেদের হিড়িক পড়েছে। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে তারা একেক দম্পতির কাছ থেকে নিচ্ছে ২,০০০ ডলার। তবে অনেক দম্পতিই জানিয়েছেন, আপাতত তারা ডিভোর্স নিচ্ছেন কিন্তু বাড়ি পেয়ে যাওয়ার পর তারা ফের বিয়ে করে ফেলবেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি