,

ভারতের রামুজিতে শুরু হচ্ছে ময়নার শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে নির্মাণ করা হচ্ছে আলোচিত ছবি ‘ময়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।

৭ মার্চ ছবির শুটিং শুরু করার কথা জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ছবির শুটিংয়ের জন্য এতে মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার সোহম।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘৭ মার্চ থেকে রামুজিতে ময়নার শুটিং করার পরিকল্পনা রয়েছে। শুটিং শুরুর একদিন পর যোগ দেবেন মাহি। চলতি মাসের পুরোটা সময় ওখানে শুটিং করব।’

সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এর গল্পে দেখা যাবে একজন লেখক ‘ময়না’ নামে একটি উপন্যাস লেখেন। যা তার জীবনের গল্পকে উপজীব্য করে। পরে এটি নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘বর্তমানে বেশ কয়েকটি গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিতে অভিনয় করছি। তবে এ ছবিতে একজন আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করব। আমাকে ঘিরেই ছবির গল্প। আশা করি, দারুণ কিছু হবে।’

উল্লেখ্য, বর্তমানে বেশ কয়েকটি ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মাহি। এর মধ্যে ‘জান্নাত’ এবং ‘গোলাপতলীর কাজল’ উল্লেখ্যযোগ। পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজও শেষ করেছেন তিনি; যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯