,

আমি আমার শরীর নিয়ে গর্বিত, বললেন সোনম

news-image

বিনোদন ডেস্ক : ‘ওয়ার্ডরোব ম্যালফাংশন’ বলিউডে নতুন নয়। কখনও কারিনা কাপুর খান, কখনো বা দীপিকা পাড়ুকোন এর শিকার হয়েছেন। এবার টার্গেটে সোনম কাপুর।

ঘটনাটি ঠিক কী? গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অস্বস্তিকর অ্যাঙ্গেল থেকে সোনম কাপুরের ছবি তোলেন এক চিত্র সাংবাদিক। যাতে ওই বিশেষ ছবিটি নিয়েই খবর হতে পারে। সেদিন একটি জাম্পশ্যুট পরেছিলেন নায়িকা। ওই চিত্রগ্রাহকের উদ্দেশ্য বুঝতে পেরেই সকলের সামনে তাঁকে জবাব দেন সোনম। একহাত নেন মিডিয়াকেও।

তিনি বলেন, ‘আমি যে পোশাক পরেছি, তাতে আমি যথেষ্ট স্বাচ্ছন্দ। এই অনুষ্ঠানে আমি অনেক কিছুই বলব, কিন্তু আপনারা শুধু ওই ছবিটা নিয়েই খবর করবেন। ’ পরে নায়িকা টুইট করেন, ‘আমি আমার শরীর নিয়ে গর্বিত। ওই ছবি বেরোলেও আমার কিছুই যায় আসে না। ’

কয়েক বছর আগে অদ্ভুত অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য মিডিয়ার ওপর রেগে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোনও। একটি দৈনিকে পাবলিশ হওয়া ওই ছবির স্ক্রিন শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপিকা লেখেন, ‘নারীশক্তি নিয়ে আপনারা কোনো কথাই বলবেন না, কারণ আপনারা মেয়েদের সম্মান দিতে জানেন না।’ সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯