,

টাইগারকে ‘বিকিনি বেব’ বললেন রামগোপাল

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার বেশ পরিচিত পরিচালক রামগোপাল ভার্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় নানা বিষয় নিয়ে বলিউড তারকাদের আক্রমণ করে থাকেন তিনি। এ তালিকা থেকে বাদ পড়েননি অমিতাভ বচ্চনও। এবার যোগ হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ‘বাঘি’ খ্যাত এ অভিনেতাকে ‘বিকিনি বেব’ বলেছেন রামগোপাল।

রামগোপাল তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এমন মন্তব্য করেন। এতেই ক্ষান্ত হননি এই পরিচালক। ব্রুস লি ভক্ত টাইগারকে তার বাবা জ্যাকি শ্রফের কাছে পৌরুষ প্রদর্শন শিখতে বলেন। এ প্রসঙ্গে রামগোপাল লিখেন, ‘ব্রুস লির মতো সিক্স প্যাক অ্যাব না থাকলেও মার্শাল আর্ট না জানলেও জ্যাকি শ্রফের বডি ল্যাংগুয়েজ তোমার (টাইগার শ্রফ) থেকে অনেক ভালো।’

তিনি আরো লিখেন, ‘উর্মিলার মতো পোজ দিয়ো না। এভাবে একমাত্র গে-রা পোজ দেয়, কোনো পুরুষ না।’

যদিও রামগোপাল পরে এসব টুইট ডিলিট করে ফেলেন। তারপর জ্যাকি শ্রফকে ট্যাগ করে আরেকটি টুইটে রামগোপাল লেখেন, ‘আমার সব টুইট তোমার একজন ভক্ত হিসেবে করা, অন্য কিছু না। টাইগার ও আয়েশকে এটা জানিয়ে দিয়ো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯