,

ক্যাটরিনার হলিউড পরিকল্পনা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে তিনি একজন। এদিকে বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন। এ ছাড়া হলিউডের দরজায় কড়া নাড়ছেন সোনম কাপুর। রূপে-গুণে তিনিও তো কম নন! তবে হলিউড নিয়ে ক্যাটরিনার পরিকল্পনা কি তা নিয়ে কৌতূহলী অনেকেই।

বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন ক্যাটরিনা কাইফ। একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় একটি সংবাদমাধ্যম হলিউড নিয়ে তার পরিকল্পনা জানতে চাইলে ক্যাটরিনা বলেন, ‘আপনি বলতে পারবেন না আপনার পথ আপনাকে কোথায় নিয়ে যাবে। আমি জীবনে কোনো কিছুতেই না বলিনি। সেই মুহূর্ত না আসা পর্যন্ত আপনারা জানতে পারবেন না।’

বর্তমানে জাগ্গা জাসুস সিনেমা নিয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া খুব শিগগিরই টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শুরু করবেন তিনি। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার এ সিক্যুয়েলে তার বিপরীতে থাকবেন সালমান খান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯