বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের সঙ্গে অভিনয় করতে স্বরা ভাস্করের অস্বীকৃতি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের এই প্রজন্মের প্রতিভাময়ী অভিনেত্রী স্বরা ভাস্কর শাহরুখের সঙ্গে ছবিতে অভিনয় করতে অস্বীকৃতি জানালেন। পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা যেতে পারত এই অভিনেত্রীকে। সব ঠিক প্তহেই ছিলছিল, কিন্তু বেঁকে বসেন স্বরা নিজেই।

এই বলিউড অভিনেত্রী জানালেন, “অন্য কোনও চরিত্রে নয়, কিং খানের সঙ্গে রোম্যান্স করার সুযোগ পেলে তবেই অভিনয় করবেন। শাহরুখের বোন বা মেয়ে নয়, শাহরুখের নায়িকা হতে চান তিনি।

কিন্তু আনন্দ জানান, ছবির সব চরিত্রই চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে শুধু কিং খানের মায়ের চরিত্র। স্বরাকে কেবল এই চরিত্রটার প্রস্তাবই দিতে পারেন। ” এরপরই ছবি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর