বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্মিতার মেয়ে রিনির কণ্ঠে ‘হ্যালো’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুস্মিতা সেন তার বড় মেয়ে রিনির একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, পপ তারকা অ্যাডেলের ‘হ্যালো’ গানটি গাইছেন তার মেয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে সুস্মিতা লেখেন, ‘#হ্যালো মাই #ফার্স্ট লাভ হোয়েন রিনি সিংস’। মেয়েকে নিয়ে তিনি বলেন, ‘ও একদম হৃদয় দিয়ে গান গায়। কঠিন গান গাইতেই সে বেশি ভালোবাসে। আমরা সবাই তাকে নিয়ে গর্বিত।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই দুই মেয়ের ছবি শেয়ার করেন সাবেক এই বিশ্বসুন্দরী। তার দুই মেয়ের নাম রিনি (১৬) ও আলিসা (৭)। সম্প্রতি মিস ইউনিভার্সের ৬৫তম আসরে বিচারকের দায়িত্ব পালন করেছেন সুস্মিতা।
২৩ বছর আগে ম্যানিলায় মিস ইউনিভার্সের খেতাব জেতেন তিনি। এরপর ১৯৯৬ সালে ‘দাস্তাক’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা হয় সুস্মিতার।

সালমান ও শাহরুখসহ অভিনয় করেছেন বেশিরভাগ বলিউড তারকার বিপরীতে। পেয়েছেন ফিল্মফেয়ার মনোনয়ন। সর্বশেষ ‘নির্বাক’ নামের বাংলা চলচ্চিত্রে দেখা যায় সুস্মিতাকে।
সুস্মিতার ইন্সটাগ্রাম পোস্ট: https://www.instagram.com/p/BQ_AMu_Bz95/

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ