বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একফ্রেমে সেই মৌসুমী, ওমর সানী ও শাবনুর

news-image
বাংলা চলচ্চিত্রে চার উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ, মৌসুমী, ওমর সানী, শাবনুর। সালমান-শাবনূর আর মৌসুমী-ওমর সানী জুটির কোন মুক্তি পেলে ভক্ত-সমর্থক গোষ্ঠীর মাঝে যুদ্ধের দামামা বেজে যেত।
”দোলা” চলচ্চিত্রে অভিনয় করার সময় ওমর সানি এবং মৌসুমীর পরিচয়। পরবর্তীতে ভাললাগা পরিণয়-সংসারে গড়ায়। এই দম্পত্তির দুটি সন্তান, পুত্র ফারদিন এবং কন্যা ফাইজা।
অন্যদিকে শাবনুরের শুরুটা ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে। এরপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক বাংলা সিনেমায় যুক্ত করেছেন সুজন সখী, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক’র মতো বহু কালজয়ী নাম।
তবে সময়, আর বয়সে এই তারকারা এখন আগের তারুণ্যে না থাকলেও কাজের ব্যস্ততায় এখনও ছুটে চলেছেন। সেদিক থেকে শাবনুর কিছুটা পিছিয়ে, সংসার নিয়েই তার ভাবনা। অবশ্য শোবিজে ফেরার ইঙ্গিতও তিনি দিয়েছে।
গতকাল এই জনপ্রিয় তিন তারকা একত্রিত হলেন একটি বিয়ের অনুষ্ঠানে। যেন সোনায়-সোহাগা অবস্থা।
ওমর সানী বলেন, “জিয়া কোনাল” এর বিয়েতে হাজির হলাম আমি মৌসুমী আর শাবনুর। আমার সামনে ছিলেন ৯০ দশকের মৌসুমী আর শাবনুর। ফিরে গেলাম স্মৃতিতে। সামনে একটা কাজের জন্য প্ল্যান করছি। সাথে অবশ্যই থাকবে মৌসুমী ও শাবনুর।’
স্মৃতিচারণ, আড্ডাবাজি আর ভালবাসা-পূর্ণ সম্পর্কে তাদের সময়টুকু হারিয়ে গেল। তবে তা ধারণ করলেন নায়ক ওমর সানী। আর তা প্রকাশ করলেন ভক্তদের উদ্দেশ্যে।

এ জাতীয় আরও খবর