বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিয়ে করলে জানিয়েই করব, তবে এ বছর নয়’

news-image

বিনোদন প্রতিবেদক : পরিপূর্ণ লাস্যময়ী বলতে যা বোঝায় তার সবটুকুই রয়েছে। রয়েছে আবেদনময় বডি ফিটনেস। মিডিয়াপাড়ায়, হোক সেটা ছোট কিংবা বড় পর্দায়- সবক্ষেত্রে বিচরণের দক্ষতা সত্ত্বেও খুব একটা আলোচনায় আসছেন না এ তারকা। বলছি সুজানার কথা। কেমন যেন উল্কার মতো মাঝে মাঝে উঁকি দিয়ে হারিয়ে যান এ লাস্যময়ী। তবে যতটুকু কাজই করেন তা দিয়ে বরাবরই আলোচনায় থাকেন। এটাই বা কম কিসের।

হঠাৎ করে শোনা যাচ্ছে, সুজানা নাকি বিয়ে করেছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন। এমনটা জানতে চাইলে সুজানা বলেন, (প্রথমেই একটা অট্টহাসি… কয়েক সেকেন্ড বিরতির পর ) ‘আমি জানি না আপনারা কোত্থেকে এসব খবর পান। যদি শুনেও থাকেন বা কেউ উচ্চারণও করে থাকে তাহলে সেটা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কারণ বিয়ে তো আমি করব। আমারই সবার আগে জানার কথা, অথবা যাকে বিয়ে করব। ‘

তিনি আরও বলেন, ‘এটাও ঠিক যে, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাদের বলেছি, এটা ভাগ্যের ব্যাপার। তবে বিয়ে যদি করতেই হয় এ বছর নয় ২০১৮ সালে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। কারণ এ বছর অনেক কাজ বাকি রয়েছে আমার। কাজ বাকি, সেটা একটু পরিষ্কার করে বলবেন কি?

এবার সুজানা বলেন, ‘দেখুন জুন মাস থেকে নতুন একটি বিজনেস করার আইডিয়া নিয়েছি। অনলাইনে একটি বুটিক শপ চালু করব। অনলাইনের মাধ্যমেই বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ মার্কেটিংয়ের সদ্ধিান্ত নিয়েছি। এসব নিয়ে বেশ ব্যস্ততার মধ্যে রয়েছি। এছাড়া নাটকের কাজ তো চলছেই। ‘ বর্তমান ব্যস্ততা কি নিয়ে এমনটা জানতে চাইলে সুজানা বলেন, সম্প্রতি দেশের বাইরে থেকে ফিরলাম। এ ছাড়া আজ আমার ভাই ও ভাবী দেশে ফিরেছেন। তাদের নিয়ে এ কয়টা দিন ব্যস্ত থাকব। এরপর ৫ তারিখের দিকে গাজীপুরে শুরু হবে নাটকের শুটিং। এছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে। সব মিলিয়ে বছরটি হয়ে উঠবে ব্যস্তময়।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল