,

পুলিশের কাছ থেকে তরুণীকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা কুকুরের!

news-image

অনলাইন ডেস্ক : সবাই জানে কুকুর প্রভুভক্ত প্রাণী। প্রভুর জন্য প্রাণ দিয়েছে কুকুর এরকম অসংখ্য ঘটনা রয়েছে। অনেক গল্পই অনেক মর্মস্পর্শী। যার নুন খেয়েছে তার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত এই অবলা প্রাণীটি। আমরা শুধু গল্পই শুনেছি কিংবা সিনেমাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের অভিনয় দেখেছি। বাস্তবে আপনার কিংবা আমার চোখে আটকে যাওয়া এরকম ঘটনার দৃশ্য বিরল।

এধরনেরই একটি বিরল ঘটনা আজ ঢাকার জাতীয় প্রেসক্লাব এলাকায় ঘটেছে। কুকুরের এহেন কাণ্ডে বিস্মিত পুলিশসহ প্রত্যক্ষদর্শী সবাই। আসলে কী হয়েছিল?

গ্যাস ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সারাদেশে হরতাল আহবান করে (বাসদ) ও কমিনিউস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)। রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় হরতাল চলাকালীন কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় ও পুলিশ কয়েকজন হরতাল সমর্থনকারীকে আটক করে। এসময় একটি কুকুর কোত্থেকে এসে পুলিশের হাতে আটককৃত এক তরুণীর জামা ধরে টানতে শুরু করে। বারবার কুকুরটি তরুণীকে পুলিশের নিকট হতে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে অবস্থানকারী রেহমান আসাদ নামের এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায় ছবিটি ধরা পড়ে। পরে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে যায়।

কুকুরটি তরুণীর পরিচিত নয়, রাস্তার কুকুর। তরুণীর প্রতি কুকুরের টান ও পুলিশ বিদ্বেষ -এই কাণ্ডে রীতিমতো বিস্মিত সোশ্যাল মিডিয়াও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে