বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার যৌথ প্রযোজনার ছবিতে মিম

news-image

বিনোদন প্রতিবেদক : ব্ল্যাক-এর পর আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। কলকাতা থেকে মুঠোফোনে ছবির পরিচালক পীযূষ সাহা বললেন, ‘ছবিতে মিমের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত।’ আপাতত ছবির নাম মন কী যে বলে শোন না।

পরিচালক জানান, এখন ছবির নাম নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং করার কথা। শুটিংয়ের আগে আগে ছবির নাম পরিবর্তনও হতে পারে।

গত সপ্তাহে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। তিনি বললেন, ‘কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি ছবির গল্প শোনান। শুনে ভালো লেগে যায়। এর কয়েক দিন পর পরিচালক ঢাকায় এসেছিলেন। তখন চুক্তিবদ্ধ হয়েছি।’

ছবিতে রানি চরিত্রে অভিনয় করবেন মিম। আর মিমের বিপরীতে অভিনয় করছেন টালিগঞ্জের নায়ক সূর্য।
নায়ক সূর্যের সঙ্গে পরিচয় না থাকলেও তাঁর ছবির সঙ্গে পরিচয় আছে মিমের। তিনি বলেন, ‘সূর্যের বেপরোয়া ছবিটি দেখেছি আমি। ভালো লেগেছে। ছবিতে অভিনয়, নৃত্য দুটোই দারুণ করেছেন।’

ছবিটি বাংলাদেশের অংশে প্রযোজক টাইম ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড। ভারতের অংশে প্রযোজনা করছে প্রিন্স এন্টারটেইনমেন্ট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ