বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ক্যাটরিনা-দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : শাহরুখ খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক আনন্দ এল রাই। গত এক বছর ধরে সিনেমাটি নিয়ে নানা রকম গুঞ্জনই শোনা যাচ্ছে। সিনেমার নায়ক হিসেবে শাহরুখ খানের নাম নিশ্চিত হলেও এতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা।

শোনা যাচ্ছিল, দীপিকা পাড়ুকোন অথবা ক্যাটরিনা কাইফের যে কোনো একজনকে সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে। এছাড়াও শোনা গিয়েছিল, সোনম কাপুর ও আলিয়া ভাটের নাম। তবে শেষ পর্যন্ত দীপিকা ও ক্যাটরিনা দুইজনকেই সিনেমাটি নিয়েছেন নির্মাতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আনন্দ বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গেই কথা বলেছেন, তবে শেষ পর্যন্ত দীপিকা ও ক্যাটরিনাকে বাছাই করেছেন। যদিও এর আগে শোনা গিয়েছিল, দীপিকার পরিবর্তে ক্যাটরিনা বা ক্যাটরিনার পরিবর্তে দীপিকা অভিনয় করবেন, কিন্তু দুই অভিনেত্রীই প্রথমবারের মতো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন।’

বলিউড ছাড়িয়ে এখন হলিউড সিনেমায় নাম লিখিয়েছেন দীপিকা। ক্যাটরিনাও অভিনয় করছেন নিয়মিত। পেশাগত দিক থেকে প্রতিযোগিতার পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও তাদের ঠাণ্ডা লড়াই রয়েছে বলে গুঞ্জন। কারণ দুজনই যে অভিনেতা রণবীর কাপুরের সাবেক প্রেমিকা। এমনকি জনসম্মুখে তাদের একসঙ্গে কথা বলতেও দেখা যায় না। আনন্দ ও শাহরুখ খানের সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই তারা সিনেমাটিতে রাজি হয়েছেন বলে জানা যায়।

সূত্রটি আরো বলেন, ‘আনন্দের সিনেমার চরিত্র দুটি খুবই শক্তিশালী এবং সম্পূর্ণ ভিন্নধর্মী। এখন সবকিছু সমন্বয়ের কাজ চলছে। খুব শিগগিরই টিমের পক্ষ থেকে বড় পরিসরে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ