,

কাগজে তৈরি বাড়ি, টিকে আছে ৯০ বছর!

news-image

অনলাইন ডেস্ক : কত কিছুই তো বানানো যায় কাগজ দিয়ে- ফুল, পাখি, প্রজাপতি, এমন অনেক কিছুই। তবে, আস্ত একটা বাড়ি বানানো যায়- এমন কথা কী আগে শুনেছেন বা ভেবেছেন? এমন বাড়ি, যে বাড়িতে আপনি থাকতেও পারবেন! যদি এমন কিছু জানা না থাকে- তবে, জেনে নিন তেমন একটি কাগজের বাড়ির কথা। যার বয়স ৯০ বছর।

ভাবছেন, কীভাবে সম্ভব! হ্যাঁ, এটাকে সম্ভব করেছেন এলিস স্টেনম্যান নামের যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। পুরাতন সংবাদপত্রের কাগজ দিয়ে বিশালাকার বাড়ি নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটসে রকপোর্ট নামক এলাকায় অবস্থিত এই কাগজের বাড়িটি ১৯২২ সালে নির্মাণ করেন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টেনম্যান। ‘পেপার হাউস’ নামে এই বাড়ি নির্মাণের সবকিছুতেই খবরের কাগজ ব্যবহার করা হয়েছে।

লাল রংয়ের একটি একতলা বাড়ি এটি। এখানে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এ ছাড়া আছে এক লগ কেবিন। যা নির্মিত হয়েছে সাধারণ কাগজ দিয়ে। স্টেনম্যান পুরনো খবরের কাগজ এক পরতের ওপর আর এক পরত আঠা দিয়ে লাগিয়ে দেয়াল তৈরি করেন। এবং তাতে সুন্দর করে বার্নিশ করে নির্মাণ করেন তার ‘পেপার হাউস’।

এখানের সব আসবাব তৈরি কাগজ দিয়েই, এমনকি জানালার পর্দা ও দেয়ালের ঘড়িতেও সংবাদপত্রের কাগজ ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র পিয়ানো এবং ফায়ার প্লেসের ইটগুলো ছাড়া সবই কাগজ দিয়ে তৈরি।

বাড়িটি তৈরি করতে প্রায় ১ লাখ সংবাদপত্রের কাগজ ব্যবহার করা হয়েছে, সময় লাগে প্রায় দুই বছর। নির্মাণ শেষ হলে সেখানে তিনি ১৯৩০ সাল পর্যন্ত বসবাস করেন। ১৯৪২ সালে স্টেনম্যান মারা যাওয়ার পর বাড়িটি জাদুঘরে রূপান্তরিত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে