,

প্রেমিকার শখ বাইকে চড়ে ঝাপটে ধরবে প্রেমিককে!অতঃপর…

news-image

লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসা অত সহজ কাজ নয়। মাঝে মাঝে এভারেস্টে চূড়ার থেকেও বেশি বিপদের ঝুঁকি নিতে হয়। কথায় বলে প্রেমে পড়লে প্রেমিকার জন্য আকাশ থেকে চাঁদ-তারা পেড়ে আনতেও দ্বিধা করে না প্রেমিক। ভালোবাসার মানুষের মন রাখতে সম্ভব-অসম্ভব সব কাজেই এক পায়ে খাড়া।

এমনই এক প্রেমিক শুভদীপ নির্মলকর। প্রেমিকার এক ইচ্ছে পূরণ করতে গিয়ে পৌঁছে গেলেন জেলে।

ভারতের ছত্তিশগড় রায়পুরের বাসিন্দা শুভদীপ প্রেমিকাকে নিজের বাইকে বসিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নিউ রায়পুরে। বাইকের গতির ধুমে হঠাতই প্রেমিকার মাথায় ‘ফিল্মি হিরোইন’ হওয়ার শখ চাপল। ফিল্মে দেখা হিরোইনদের মত বাইকের ট্যাঙ্কির উপর বসে শুভদীপকে আলিঙ্গন করতে চায় সে। শর্ত একটাই, সে অবস্থাতেও পূর্ণগতিতে বাইক চালাতে হবে শুভদীপকে। প্রস্তাব পাড়তেই, এক কথায় রাজি প্রেমে হাবু ডুবু খাওয়া প্রেমিক।

প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত বাইকের ব্যাকসিট থেকে সামনে আসে মেয়েটি। সাহায্য করে শুভদীপ। এরপর যা ঘটল, তা দেখে চক্ষু চড়কগাছ রায়পুরের পথচারীদের। বাইকের তেলের ট্যাঙ্কের উপর বসে গন্তব্যের দিকে পিছন ফিরে কথা মতোই প্রেমিককে আলিঙ্গন করে মেয়েটি। ভালোবাসা প্রমাণ করতে সে অবস্থাতেই তীব্র গতিতে কমল বিহার থেকে ধমন্তরির উদ্দেশ্যে বাইক চালিয়ে যেতে থাকে শুভদীপ।

ভর দুপুরে রাস্তার মাঝে এই প্রেমী জোড়ির আশিকি বহুজনের ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নজর পড়ে পুলিশেরও। ছবিতে বাইকের নম্বর দেখে শুভদীপ নির্মলকরের বাড়ি পৌঁছে যায় পুলিশ। ট্রাফিক নিয়ম ভেঙে নিজের জীবন বিপদে ফেলে বাইক চালানোর জন্য তাঁকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে