সেরা ৭ পোশাক
বিশ্বের বিনোদন জগতে বছরের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে। লাল গালিচা অলঙ্কৃত করেছেন বিশ্বের নামি-দামি সব তারকারা। উপস্থিত তারকাদের পরিহিত পোশাক থেকে সেরা ৭ পোশাক বাছাই করেছে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেনডেন্ট।
১. ৮৯তম অস্কারের লাল গালিচায় সেরা অভিনেত্রী মনোনীত লা লা ল্যান্ড সিনেমার এমা স্টোন। আকর্ষণীয় সোনালি রংয়ের গাউন পরিধান করেন তিনি।

২. অভিনেত্রী রুথ নেগা এবারের আসরে মনোনীত হয়েছেন সেরা অভিনেত্রীর বিভাগে, ‘লাভিং’ সিনেমার জন্য। তাকে লাল পোশাকের উপরে নীল রিবন পরিহিত অবস্থায় রেড কার্পেটে হাঁটতে দেখা যায়।

৩. ৮৯তম অস্কারের লালগালিচায় সেরা অভিনেত্রী মনোনীত এলের ইজাবেলে হাপারট।

৪. উৎসবে পরিহিত পরিচিত পোশাকে এলেও, রেড কার্পেটে রায়াং গসলিং ছিলেন দারুণ আত্মবিশ্বাসী। কানাডিয়ান এই অভিনেতা ডিজনি চ্যানেলস মিকি মাউজ ক্লাব দিয়ে শুরু করেছিলেন তার অভিনয় যাত্রা।

৫. মার্কিন মডেল কার্লি ক্লসও পরে এসেছিলেন নীল রিবন। রেড কার্পেটে স্লীভলেস সাদা পোশাকে দারুণ নজর কেড়েছেন এই মডেল তারকা।

৬. ৮৯তম অস্কারের লাল গালিচায় আমেরিকান অভিনেত্রী এমা রবার্টস।

৭. শ্রেষ্ঠ পিচ পারফেক্ট এবং ট্রু গ্রিট ভূমিকার জন্য পরিচিত অভিনেত্রী হ্যালি স্টেইনফিল্ড এবারের অস্কারের লাল গালিচার জন্য একটি সূক্ষ্ রালফ গাউন বেছে নিয়েছেন।












