বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারে নজরকাড়া প্রিয়াঙ্কা

news-image

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ভক্তদের জন্য বরাবরই চমক নিয়ে হাজির হন। ভারতের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেমন নিজের ফ্যাশন দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন, ঠিক তেমনি হলিউডের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও লালগালিচায় গাউন গায়ে দিয়ে আসায় চোখ ফেরানো যাচ্ছিল না প্রিয়াঙ্কার ওপর থেকে।

টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, প্রিয়াঙ্কার সাদা রঙের জ্যামিতিক ঢংয়ের গাউনটি নকশা করেছেন রালফ ও রাসো। লালগালিচায় সাদা পোশাকে তাই প্রিয়াঙ্কাকে একটু আলাদাই লাগছিল।

প্রিয়াঙ্কার ফিট শরীরে এই কাঁধ খোলা গাউন পুরোপুরি মানানসই ছিল। এভাবেই ৩৪ বছর বয়সী এই ডিভা চিত্রগ্রাহকদের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছিলেন অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে। তাঁর মসৃণ চুল, লিপস্টিক ছাড়া ঠোঁট এবং কাজল দেওয়া চোখে এককথায় অসাধারণ লাগছিল তাঁকে। খুব একটা অনুষঙ্গও তাঁর শরীরে দেখা যায়নি, শুধু হাতের ব্রেসলেট ও কানের দুল ছাড়া।

এ কথা নির্দ্বিধায় বলাই যায়, আরো একবার ভারতীয় এই আবেদনময়ী অভিনেত্রী আন্তর্জাতিক অঙ্গনে নিজের ফ্যাশনের ছাপ ফেললেন গভীরভাবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ