বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কার ইতিহাসে রেকর্ড গড়লো কৃষ্ণাঙ্গরা

news-image

বিনোদন ডেস্ক : কৃষ্ণাঙ্গদের জন্য এবারের ৮৯তম অস্কার আসর বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইতিহাস হয়ে থাকবে। ১৯২৯ সালে শুরু হওয়া অস্কার ইতিহাসে শুধু নামই লেখালো না, সেরার মুকুট জয়ে এযাবৎকালের অন্যতম রেকর্ড গড়তে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকালে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ‘অস্কার’র ৮৯তম জমকালো আয়োজন। আসরে বরাবরই শ্বেতাঙ্গদের যে আধিপত্য ছিল, তা এবার বেশ ভালমতোই দখল করে নিয়েছে কৃষ্ণাঙ্গ অভিনেতা, নির্মাতা কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বিজয়ীদের তালিকায় কৃষ্ণাঙ্গরা শুধু রেকর্ড করেছে তা নয়, বিশেষত্বের বড় জায়গাও এককভাবে দখলে নিয়ে দেখিয়েছে তাদের শ্রেষ্ঠত্ব।

কোথায়, কিভাবে অস্কারের কোন ক্যাটাগরিতে পুরস্কার পেল একবার চোখ বুলিয়ে নিন। নির্মাতা বেরি জেনকিনস ও তারেল আলভিন ম্যাকরানি ‘মুনলাইট’র শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন।

এদিকে বেরি জেনকিনস’র ছবি ‘মুনলাইট’ পেয়েছে এবারের অস্কার আসরের সবচেয়ে সম্মানিত এবং শ্রেষ্ঠ সিনেমা।

প্রথমবারের মতো পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেছেন আরেক কৃষ্ণাঙ্গ অভিনেত্রী ভায়োলা ডেভিস। ‘ফেন্সেস’ ছবিতে অভিনয়ের জন্য তাঁর এই অস্কার অর্জন। পুরস্কার হাতে তুলে নেয়রা পর আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন ভায়োলা। টনি ও ইমি অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কার।

আসরের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রথম মুসলমান এবং কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহেরশালা আলি। ‘মুনলাইট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

সেরা ফিচার ডকুমেন্টারি ‘ও জে: মেড ইন আমেরিকা’ পরিচালনা করে অস্কার জয় করেছন আরেক নির্মাতা ইজরা এডেলম্যান।

এজন্যই বলা হচ্ছে এবারের আসরটি কৃষ্ণাঙ্গদের জন্য ইতিহাস ভাঙ্গার মৌসুম। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সর্বোচ্চ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল। খবর হাফিংটনপোস্ট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ