সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে কাধে নিয়ে দৌড়ানোর অদ্ভুত প্রতিযোগিতা

news-image

অনলাইন ডেস্ক : প্রতি বছর যুক্তরাষ্ট্রের মাইনে রাজ্যের অক্সফোর্ড কাউন্টির শহর নিউরের স্কি রিসোর্টে একটি অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়। যে প্রতিযোগিতার নাম স্পোর্ট অব ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ। সহজ বাংলায় যাকে বলে বউ নিয়ে দৌড়ানো।

প্রতিযোগিতায় ৪৪ জন কাপল অংশগ্রহণ করে। এখানে স্বামীকে তার বউকে নিয়ে দৌড়াতে হয়। শুধু দৌড়াতে হয় বললে ভুল হবে পাড়ি দিতে হয় কঠিন কঠিন বাধা- যেমন বালির এবং কাদার ফাঁদ পাড়ি দেয়া।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরুষদের তার ভালোবাসার মানুষকে নিয়ে ২৭৮ ইয়ার্ড কোর্স সম্পন্ন করতে হয়। এতে অবিবাহিতরাও অংশ নিতে পারে। তবে তাদের বয়স অবশ্যেই ২১ বছরের বেশি হতে হবে।

যে জুটি যত দ্রুত সকল টাস্ক সম্পন্ন করে, তারা বিজয়ী হয়। এখানে বিজয়ী জুটির জন্য থাকে নারী অংশগ্রহণকারীর ওজনের পাঁচগুণ পরিমানের বিয়ার এবং নগদ অর্থ উপহার। অংশগ্রহণকারী পুরুষরা যেভাবে খুশি সেভাবেই তাদের সঙ্গীদের বহন করতে পারে, এখানে পূর্ব নির্ধারিত কোনো নিয়মনীতি নেই। কিন্তু ‘এস্তোনীয়’ ক্যারিং পদ্ধতিটাই অনেকেই পছন্দ করেন, যেখানে নারীরা দুই হাত দিয়ে সঙ্গীর কোমর জরিয়ে ধরেন, আর দুই পা দিয়ে তার ঘাড় পেচিয়ে ধরেন। আরো একটি জনপ্রিয় পদ্ধতি হলো ‘চিকেন ক্যারি’, যেখানে নারীরা তার সঙ্গীর ঘাড়ে বসে থাকে।
উল্লেখ্য সর্বপ্রথম ১৯৯১ সালে ওয়াইফ ক্যারিং ইভেন্টের আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি