বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিডির পর মামলা করলেন শাওন

news-image

বিনোদন প্রতিবেদক : শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডি থানায় জিডি (সাধারণ ডায়রি) করেছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন। যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে ফেসবুক লাইভে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকির প্রেক্ষিতে এ জিডিটি করেন তিনি। এবার একই কারণে আইসিটি অ্যাক্টে ৫৭ ধারায় ধানমণ্ডি থানায় মামলা করলেন এ অভিনেত্রী-পরিচালক। যেখানে আগের অভিযোগের সঙ্গে যোগ করা হয়েছে অনালাইনে হয়রানির বিষয়টি।

শাওন বলেন, ‘গত ৩-৪ দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। তাই আমি জিডিটি করি। পরবর্তী পদক্ষেপ হিসেবে আজ (রবিবার) ১২টার দিকে ধানমণ্ডি থানায় মামলাটি করলাম।’

এদিকে, জানা যায়, মামলার পাশিপাশি শাওন পুলিশকে বেশ কিছু প্রমাণাদি উপস্থাপন করেছেন। যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এদিকে বান্টি মীরের বিষয়ে শাওন জানিয়েছিলেন, বান্টি মীর নামের কারও সঙ্গে তার কখনও কোনও পরিচয় ছিল না। তিনি এই ব্যক্তি সম্পর্কে জানেনও না। ভিডিও লাইভের মাধ্যমে যেসব কথা তিনি শাওনের বিরুদ্ধে প্রচার করে আসছেন সেসবের কোনও সত্যতা নেই বলে দাবি শাওনের। এদিকে বান্টি মীরের সঙ্গে ফেসবুকে এই বিষয়ে যোগাযোগ করলেও তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বান্টি মীর আমেরিকা প্রবাসী। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ইস্যুকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন তিনি। এসব এখন ফেসবুক ভাইরাল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ