বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রেঙ্গুন’ নিয়ে কঙ্গনার দুঃখ

news-image

 

বিনোদন ডেস্ক : গতকাল ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে কঙ্গনা রাণৌত অভিনীত সিনেমা রেঙ্গুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় জুলিয়া নামের এক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা।

রেঙ্গুন সিনেমায় বেশ সাহসী চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সব ধরনের চেষ্টা করেছেন তিনি। কিন্তু সিনেমায় তার সবচেয়ে পছন্দের কিছু দৃশ্য বাদ দেয়া হয়েছে বলে জানান এ অভিনেত্রী। বিষয়টিতে খুবই দুঃখ পেয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমার চরিত্রটি আমি একটি রৈখিক গ্রাফে এঁকেছিলাম। সিনেমায় আমার প্রিয় দৃশ্যগুলো বাদ দেয়া হয়েছে, যা আমার গ্রাফের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন সিনেমাটি দেখি বিশাল স্যার (পরিচালক) আমাকে ব্যাখ্যা দিয়েছেন কেন দৃশ্যগুলো বাদ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই দৃশ্যগুলো বাদ দেয়া যুক্তিসঙ্গত ছিল। কিন্তু যখন আমি জানতে পারি আমার গ্রাফের গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দেয়া হয়েছে, আমি ভেঙে পড়েছিলাম। মনে হচ্ছিল আমার চরিত্রটি সাধারণ মানের হয়ে গেল। এটা তেমন প্রশংসিত হবে না। কিন্তু এতো কিছুর পরও দর্শক আমার চরিত্রটি পছন্দ করেছে। তাই আমি এখন খুশি।’

রেঙ্গুন সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। কঙ্গনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহিদ কাপুর ও সাইফ আলী খান। প্রথমদিনে ভারতে ৬.০৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ