বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একজন চিত্রশিল্পী হিসেবে সালমান: দেখুন তার চিত্রকর্ম

news-image
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের প্রধান পরিচয় তিনি অভিনেতা। তবে এর বাইরেও তিনি প্রযোজক হিসেবেও নিজের নাম লিখিয়েছেন, গত বছর মাইক্রোফোন হাতে সঙ্গীতশিল্পী হিসেবেও নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন।
তবে সালমানের আরো একটি পরিচয় আছে, যেটা হয়তো অনেকে জানেন না। তিনি একজন চিত্রশিল্পী। অবাক হচ্ছেন! ঘটনা সত্য। তার আঁকা ছবিগুলো দেখলেই বোঝা যাবে তিনি কতটা ভাল মানের ছবি আঁকতে পারেন।
সালমান যখন শুটিংয়ের অবসর পান, অর্থাৎ হাতে কাজ থাকে না, ঠিক সেই সময়টা নিজের জন্য বেঁছে নেন। ফিরে যান তাঁর ‘প্যাশন’র কাছে, সেটা হলো পেন্টিং।
ক্যানভাসে কখনও ঘষেন পেন্সিল তো কখনও তুলি আবার কখনও তাঁর হাতের আঙুলই যথেষ্ট। ছবিই হয়ে ওঠে স্কেচ, কখনও ধ্যানমগ্ন বুদ্ধ কখনও যিশুখ্রিস্ট। নিজের ছবির পোস্টারের বেশির ভাগই তৈরি হয় তাঁর হাতে আঁকা ছবিতে।
এরমধ্যে তার শিক্ষার্থীও হয়েছেন আরেক জনপ্রিয় তারকা। তার নাম সোনাক্ষী সিনহা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে সোনাক্ষী বলেন, আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, তাই আমি আঁকতে পারি। তবে তুলি ধরতে ভয় পেতাম। সালমান আমাকে সে ভয় কাটিয়ে উঠতে সাহায্য করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ