বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যদের চেয়ে আলাদা রাম চরন

news-image

 

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরন। অভিনয় নৈপুণ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকা পুত্র। তারকা সন্তানরা খুব স্বাভাবিকভাবেই পরিবারের কিছু দায়িত্ব ইন্ডাস্ট্রিতে পালন করে থাকেন। আর তা কাজের মাধ্যমে করতে হয়।

খুব বেশি দিন হয়নি চলচ্চিত্রে পা রেখেছেন রাম চরন। কিন্তু অভিনয় আর দায়িত্বশীলতার জন্য নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন এই অভিনেতা। নিজ গুণে অন্য নায়কদের চেয়ে আলাদা তিনি। সম্প্রতি রাম চরনের প্রশংসা করে এমনই মন্তব্য করেন গীতিকার বাশা শ্রী।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বাশা শ্রী বলেন, ‘রাম চরনের মতো ব্যাকগ্রাউন্ড থেকে যারা নিজের ইচ্ছায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন, তাদের কাজ অন্যদের চেয়ে ভিন্ন। অন্য সাধারণ ব্যক্তিদের চেয়ে রাম চরন দ্বিগুণ পরিশ্রম ও নিষ্ঠাবান। কারণ সে চেষ্টা করে যেন তার পরিবারের উত্তরাধিকার নষ্ট না হয়। যদিও বাইরে থেকে এটা সহজ মনে হয় কিন্তু এটা সহজ কাজ নয়।’

২০০৭ সাথে চিরুথা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রাম চরন। তারপর অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ভারতীয় অভিনেতা চিরঞ্জীবী রাম চরনের বাবা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ