বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্রমণাত্মক প্রভাস

news-image

 

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল। বর্তমানে চলছে সিনেমাটির পোস্ট প্রডাকশনের কাজ।

এদিকে সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে পোস্টার প্রকাশ করছেন নির্মাতারা। তারই ধারাবাহিকতায় আজ প্রকাশিত হয়েছে সিনেমাটির নতুন একটি পোস্টার। এতে আক্রমণাত্মক প্রভাসকে দেখা গেছে।

গত নভেম্বরে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন রাজামৌলি। এরপর প্রকাশিত হয় একাধিক পোস্টার। তারপর থেকে সিনেমাটিকে ঘিরে দর্শকের কৌতূহল আরো বেড়েছে। চলতি মাসেই সিনেমাটির ট্রেইলার প্রকাশের কথা রয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার সিক্যুয়েল বাহুবলি-দ্য কনক্লুশন বা বাহুবলি-টু। এ সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছিল। নির্মাতা জানিয়েছেন, আগের সিনেমাটির চেয়ে এ সিনেমাটি দর্শকদের কাছে আরো বেশি আকর্ষণীয় হবে।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দি, মালায়ালামসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতী, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল