বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পোশাক নিয়ে বিপাকে দিশা

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীদের নিয়ে বিদ্রূপ নতুন নয়। শারীরিক গড়ন থেকে শুরু করে পোশাক নিয়ে নানা রকম মন্তব্যই করে থাকেন তাদের অনুসারীরা। এর মধ্যে অনেকেই এমন কিছু মন্তব্য করেন যা সত্যিই আপত্তিকর।

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী দিশা পাটানি। অনুষ্ঠানে তার পোশাক ফ্যাশন প্রেমীদের নজর কাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ পোশাক নিয়ে শুরু হয় বিদ্রূপ। তার কিছু অনুসারী তাকে কীভাবে পোশাক পরতে হয় তার পরামর্শও দেন। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী দিশা পাটানির।

এ অভিনেত্রী ইনস্টাগ্রামে লেখাসহ একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘এটি শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি। আর আমাকে সাহস যোগানোর জন্য ফ্যান ক্লাবস, বন্ধু এবং পরিবারকে ধন্যবাদ। আমি আশা করছি, আমরা পরস্পরের কাছ থেকে শক্তি খুঁজে পাব এবং সকল দুঃখ জয় করতে পারব।’

ছবিটিতে লেখা ছিল, “ইনাদিং যৌন হয়রানি এবং ধর্ষণ নিয়ে অনেক অনেক সংবাদ পড়ছি। যখন আমাদের দেশের মানুষ দেবীদের পূজা করে, সেখানে কিছু নির্দিষ্ট বিষয় সম্মান না করাটা লজ্জার। যা আপনাকে পশু ও মানুষ থেকে আলাদা করে। একজন নারী তার শরীরের কতটুকু ঢেকে রেখেছেন তা বিচার করা সহজ কিন্তু আপনার নোংরা মানসিকতা দিয়ে ওই অংশে তাকানো থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন না তা মেনে নেয়া কঠিন। জেগে উঠুন এবং আমরা যে আপনাদের মন মতো ‘ইন্ডিয়ান গার্ল’ হবো না তা মেনে নিন। আপনার হতাশার মাধ্যমে করো জীবন ধ্বংস করবেন না। কারণ এটি আপনার পরিবারের সঙ্গে ঘটলে আপনি খুশি হবেন না। এরকম ভণ্ডামি বাদ দিন এবং মন বড় করুন।”

সম্প্রতি পোশাক নিয়ে বিদ্রূপের শিকার হন ভারতীয় গায়িকা মোনালি ঠাকুর। আকারে ছোট পোশাক পরায় কটাক্ষ করা হয় তাকে। তাবে তার মোক্ষম জবাবও দেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ