বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানির আমন্ত্রণে অমিতাভের না

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্রিটেনের রানির আমন্ত্রণ রাখতে পারছেন না তিনি।

আগামী ২৭ ফেব্রুয়ারি বাকিংহাম প্যালেসে ইউকে-ইন্ডিয়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হবে। এতে দুই দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে অমিতাভকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ এবং এডিনবরার ডিউক প্রিন্স ফিলিপ। কিন্তু ব্যস্ত শিডিউলের কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারবেন না। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বিষয়টি নিশ্চিত করে অমিতাভের মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘হ্যাঁ, জনাব বচ্চন রানি এলিজাবেথ এবং বাকিংহাম প্যালেস থেকে ইউকে-ইন্ডিয়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক গুরুত্বপূর্ণ অঙ্গীকার থাকায় তিনি সেখানে যোগ দিতে পারছেন না।’

এদিকে আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করেছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

অমিতাভ বচ্চন অভিনীত পরবর্তী সিনেমা সরকার-থ্রি। রাম গোপাল ভার্মা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন ইয়ামি গৌতম, রোনিত রয়, মনোজ বাজপেয়ি, অমিত সাধ প্রমুখ। এছাড়া আঁখে-টু, থাগস অব হিন্দুস্তান এবং ড্রাগন সিনেমায় দেখা যাবে অমিতাভকে।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল