বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃতিকের সঙ্গে নাচতে চায় ইমান

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডে মজেছেন বিশ্বের সবচেয়ে মোটা নারী ইমান আহমেদ আবদুলাতি। এর আগে সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এ বিষয়ে খান পরিবারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছেন তিনি। এবার হৃতিকের সঙ্গে ড্যান্স করার ইচ্ছা পোষণ করেছেন ইমান।

 

ইমানের সার্জারির জন্য ১০ লাখ রুপি সাহায্য দিয়েছেন হৃতিকের মা পিংকি। শুধু তাই নয় তিনি এবং তার মেয়ে সুনয়না সাইফী হাসপাতালে ইমানের সঙ্গে দেখাও করেছেন। সেখানেই এই ইচ্ছের কথা জানায় ইমান।

ইমানের বোন সাইমা সংবাদমাধ্যমে বলেন, ‘আমি জানি হৃতিক রোশান এখানকার একজন জনপ্রিয় অভিনেতা। তার পরিবার খুবই দয়ালু। আমি কৃতজ্ঞ যে, তারা ইমানকে সাহস যোগাতে এসেছে।’

এ প্রসঙ্গে হৃতিকের বোন সুনয়না সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অবশেষে এটি হলো, সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সবকিছুর পরেও তাকে ইতিবাচক এবং দুষ্টু দৃষ্টি সহকারে হাসতে দেখে খুব ভালো লাগল। এমনকি তিনি খুব শিগগিরই হৃতিকের সঙ্গে ড্যান্স করারও প্রতিজ্ঞা করেছেন।’

৩৬ বছর বয়সি ইমানের বাড়ি মিশরে। চিকিৎসার প্রয়োজনে বর্তমানে মুম্বাইয়ের সাইফী হাসপাতালে অবস্থান করছেন ইমান আহমেদ আবদুলাতি। তার ওজন ৫০০ কেজি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ