বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারের অপেক্ষায় দীপিকা!

news-image

অস্কার পেতে হলিউডে বাঘা বাঘা সব শিল্পীকেই করতে হয় দীর্ঘ প্রতীক্ষা। কেউ কেউ তো দুর্দান্ত অভিনয় করেও অস্কার ছাড়াই ক্যারিয়ারের ইতি টানেন। তবে প্রথম ছবিতে ভারতীয় অভিনেত্রী হয়ে কেমন করে অস্কারের অপেক্ষা করছেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন!

আসলে এই লাস্যময়ীর অপেক্ষা কবে অনুষ্ঠিত হবে এবারের অস্কার প্রদান অনুষ্ঠানটি। দীপিকা মুখিয়ে আছেন লাল গালিচায় মোহনীয় রূপে নিজেকে মেলে ধরবেন বলে।

‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে হলিউডে পা রেখেছেন বলিউড অভিনেত্রী দীপিকা। বক্স অফিসে হাজার মার্কিন ডলারের ব্যবসা করেছে ছবিটি। এ কারণে সহশিল্পীদের নিয়ে লস অ্যাঞ্জলসে পার্টি করছেন ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই নায়িকা। ক’দিন আগে খবরটি নিশ্চিত করেছেন দীপিকার স্টাইলিশ এলিজাবেথ সল্টম্যান।

এদিকে বলিউড মহলে গুঞ্জন উঠেছে, অস্কারের লালগালিচায় হাঁটতে দেখা যাবে দীপিকাকে। আর এ কারণেই লস অ্যাঞ্জেলসে গিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এলিজাবেথ। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অপেক্ষা করছেন যাত্রীরা। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অস্কার, আমরা এসে পড়েছি।’

এদিকে ২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে ডলবে থিয়েটারে বসছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৮৯তম আসর। এখানে উপস্থিত থাকবেন হলিউডের নামিদামী তারকারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ