বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শাহরুখ নাম নিয়ে তো কারো সমস্যা নেই’

news-image

 

বিনোদন ডেস্ক : গত ডিসেম্বরে সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির কোল জুড়ে আসে পুত্র সন্তান। এ দম্পতি তাদের ছেলের নাম রাখেন তৈমুর আলী খান। কিন্তু ছেলের নাম রেখে তোপের মুখে পড়েন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা বিদ্রূপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছিল, শাসক তৈমুর লংয়ের নামের সঙ্গে মিলিয়ে সাইফ-কারিনা তাদের সন্তানের নাম রেখেছেন। এই শাসক ১৩৯৯ খ্রিস্টাব্দে তৎকালীন দিল্লিতে ব্যাপক গণহত্যা চালিয়েছিল। তারপরেও কেন এই নাম রাখা হলো।

বিতর্ক নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন সাইফ। বিষয়টি তার ওপর কোনো প্রভাব ফেলে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, এখনো প্রভাব ফেলে। আমার মেয়ে আমাকে বলেছিল, ‘আপনি কেন বলছেন না এই নাম তৈমুর লংয়ের নামে রাখা হয়নি।’ আমি বলেছিলাম, কিন্তু এটি শুনতে তো ওই রকমই মনে হয়। নামটি সুন্দর এবং এটি শুনতেও ভালো লাগে, এর অর্থও ভালো কিন্তু নামটি ওই ব্যক্তির নামে রাখা হয়নি। তবে নামটি তৈমুর লংয়ের সঙ্গে মিলে যায়। প্রসঙ্গক্রমে, তৈমুর লংয়ের ছেলের নাম ছিল শাহরুখ (মির্জা)। বলা হয়ে থাকে, তিনি ভারতবর্ষে লুট করতে এসেছিলেন। তিনি অনেক যুদ্ধ করেছেন কিন্তু শাহরুখ নাম নিয়ে তো কারো কোনো সমস্যা নেই (হাসি)।”

বর্তমানে রেঙ্গুন সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সাইফ। এতে আরো অভিনয় করছেন কঙ্গনা রাণৌত ও শহিদ কাপুর। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ