বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ডের পথে ‘হাফ গার্লফ্রেন্ড’

news-image

 

বিনোদন ডেস্ক :রেকর্ড করতে চলেছে রোমান্টিক-ড্রামা ঘরানার অর্জুন-শ্রদ্ধা অভিনীত হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি। চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাটি বলিউড ইতিহাসের সবচেয়ে বড় গান নিয়ে আসছে বলে জানা যায়। মুহিত সুরি পরিচালিত ‘হাফ গার্লফ্রেন্ড’ মুক্তির পর সিনেমাহলে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান, কম্পোজার মিথুন ১৮ মিনিটের একটি গান তৈরি করেছেন যা সিনেমার থিম হিসেবে ব্যবহার হবে। মনোজ মুনতাসির লেখা গানটি সিনেমার একটি বিশেষ দৃশ্যে ব্যবহার হবে। মনোজ অনেক আগেই লিখেছিলেন কবিতাটি। একটি কনসার্টে তিনি এটি আবৃত্তি করেছিলেন আর তখনই মুহিত তা শুনেছিলেন। পরবর্তিতে তিনি মনোজ ও মিথুনের সঙ্গে দেখা করে এটিকে গানে রূপ দেন।

বলিউড জগতে রেকর্ড করেছে সালমান খান ও সোনম কাপুরের প্রেম রতন ধন পায়ো সিনেমার ১৩ মিনিট দীর্ঘ একটি গান। পরবর্তিতে যদিও গানটির একটি বড় অংশ সিনেমাটি থেকে বাদ দেয়া হয়। তবে হাফ গার্লফ্রেন্ড সিনেমার ১৮ মিনেটের গানটি যদি রাখা হয় তাহলে তা নতুন রেকর্ড করতে যাচ্ছে।

আগামী ১৯ মে হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ