বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক-মিশুক নিহতের মামলায় বাসচালকের যাবজ্জীবন

news-image

প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফাইজুল কবীর এ রায় দেন।

বাসচালক জামিরকে ৩০৪ ধারায় অবহেলাজনিত মৃত‌্যুর জন‌্য দোষী সাব‌্যস্ত করে আদালত তাকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আফছারুল ইসলাম মনি জানান।

রাষ্ট্রপক্ষে তিন পুলিশ সদস্যসহ মোট ২৪ জনের সাক্ষ্য ও জেরার পর গত ১৯ ফেব্রুয়ারি এ মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওইদিনই বিচারক রায়ের জন‌্য ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে কাগজের ফুল সিনেমার সুটিংস্পট দেখে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ কয়েকজন মাইক্রোবাস যোগে ঢাকায় ফিরছিলেন। এসময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পথিমধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের সংর্ঘষ হয়। কিছু বুঝে উঠার আগেই প্রাণ হারান তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন। নিহত অন্য তিনজন হলেন- তারেক মাসুদের চলচ্চিত্র প্রডাকশন সহকারী ওয়াসিম ও জামাল এবং মাইক্রোবাস চালক।

এই দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি।

এ ঘটনায় ঘিওর থানা পুলিশের তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে একটি দুর্ঘটনাজনিত মামলা দায়ের করেন। পরে ডিবি ইন্সপেক্টর আশরাফ-উল ইসলাম মামলার তদন্ত করে চুয়াডাঙ্গা ডিলাক্সের বাস চালক জামির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ