বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রীকে ২ ঘণ্টা ধরে গণধর্ষণ!

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যের জনপ্রিয় এক অভিনেত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সিনেমার ওই অভিনেত্রী অভিযোগ করেছেন তিনজন লোক তার গাড়ির ভেতরে ঢুকে তাকে গণধর্ষণ করেছে।

ঘটনার পর ওই অভিনেত্রী জানান, গণধর্ষণকারীরা শুক্রবার রাতে তার গাড়ির পিছু নিয়েছিলো। তিনি তখন একটি সিনেমার ডাবিং-এ অংশ নিতে যাচ্ছিলেন। অভিনেত্রী বলেছেন, অপহরণ ও গণধর্ষণের ঘটনা চলেছে দু’ঘণ্টা ধরে। একই সাথে তার অশোভন ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে।

তবে দেশটির পুলিশ ওই অভিনেত্রীর নাম প্রকাশ করেনি। তার গাড়ির চালক ও সন্দেহভাজন আরো দুই ব্যক্তিকে পুলিশ রবিবার রাতে আটক করেছে। পুলিশ বলছে, তারা আরো তিনজন লোককে খুঁজছে। তবে প্রধান অভিযুক্ত তার সাবেক একজন ড্রাইভার এখনো পলাতক। এই ঘটনায় পুলিশ ধর্ষণ, অপহরণ এবং অপরাধের ষড়যন্ত্রের মামলা করেছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর ভারতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার লোকেরা এর তীব্র নিন্দায় সোচ্চার হয়েছেন।

পরিচালক লাল বিবিসি হিন্দিকে বলেছেন, এটি জঘন্য কাজ। কোচিনের মতো একটি শহরে এরকম ঘটনা ঘটেছে এটা আমি বিশ্বাস করতে পারছি না। এই শহরে বহু নারী রাত করেই কাজ থেকে বাড়িতে ফেরেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ